আদ্রা পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

 


আদ্রা, নিজেস্ব প্রতিবেদন: শুক্রবার সন্ধ্যায় আদ্রা পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। গান, নাচ,নাটক এর মধ্য দিয়ে এইদিন বিদ্যালয়ের মূল মঞ্চে অনুষ্ঠান গুলি মঞ্চস্থ হয়। তাছাড়াও এদিন ছাত্র ছাত্রীদের পড়াশুনায় উৎসাহ প্রদান করার জন্য বিদ্যালয়ের বর্ষসেরা ছাত্র ছাত্রীদের অ্যওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা ডি আর এম তথা বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী সুমিত নারুলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ কপিল সায়গল ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ,শিক্ষা কর্মী ও ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবকরা।

https://fb.watch/qfefbBvBv3/?mibextid=ZbWKwL

https://fb.watch/qfefbBvBv3/?mibextid=ZbWKwL

নবীনতর পূর্বতন