বি বার্তা,পুরুলিয়া: সারদা মেলা ২০২৪ , অনুষ্ঠিত হলো পুরুলিয়াতে ।সহযোগিতায় - রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ । এদিনে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় । বিশিষ্ট সমাজসেবী তথা বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ, এবং রঘুনাথপুর শহরের বিশিষ্ট সমাজসেবি শেখ নাদিমকে সংবর্ধনা প্রদান করা হয় । এছাড়াও বহু বিশিষ্টজনেদের সংবর্ধিত করা হয় । কল্যাণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । এই মেলার অঙ্গ হিসেবে একটি কৃষি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে কৃষিক্ষেত্রে উৎপাদিত সামগ্রী উপস্থাপিত করতে আহ্বান জানানো হয় । প্রদর্শনীর বিভিন্ন সামগ্রীর শ্রেষ্ঠত্বের বিচারে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে ।

