পুরুলিয়া জেলার আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেলেন রাজা চৌবে


পুরুলিয়া: পুরুলিয়া জেলার আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে দুষ্কৃতীদের গুলিতে নিহত হওয়ার পর এবার তারই ভাই সুমিত চৌবে ওরফে রাজা চৌবেকে আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব দিল দল। লোকসভা নির্বাচনের আগে আদ্রা রেলশহরে দলকে আরও চাঙ্গা করে তুলতে রাজা চৌবের উপরেই ভরসা রাখলো দল। আর নিহত দাদার দায়িত্ব কাধে পেয়ে আগামীদিনে দলকে আরও মজবুত করে তুলতে দাদার আদর্শ পাথেয় করেই এগিয়ে যাবেন বলে এদিন জানালেন আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পাওয়া রাজা চৌবে। আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শুক্রবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে রাজা চৌবের নাম ঘোষণা করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া।অন্যদিকে আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে পুনরায় গোপীচাঁদ মুখীর নাম ঘোষণা করা হয়। 


এদিন আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। পাশাপাশি নতুন রূপে তৈরি হওয়া আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি। যেখানে আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি স্বর্গীয় ধনঞ্জয় চৌবের ছবিতে পুষ্প অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে সুমিত চৌবে ওরফে রাজা চৌবে ও 

 সহ-সভাপতি হিসেবে পুনরায় গোপীচাঁদ মুখীর নাম ঘোষণা হতেই তাদের ঘিরে আনন্দে উচ্ছাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা।

নবীনতর পূর্বতন