রামমন্দিরে সীতার কেন অবস্থান নেই তা নিয়েও প্রশ্ন তুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য



কাশিপুর,বি বার্তা: বুধবার পুরুলিয়ার কাশিপুরে সাংগঠনিক জেলা তৃণমূল  মহিলা কংগ্রেস এর ডাকে অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচি।

কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ,১০০ দিনের কাজের টাকা না দেওয়া ,বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে  কাশিপুরের সেবাব্রতি সংঘের মাঠে এই সভা করতে এসে বি জে পি কে কটাক্ষ করলেন।

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকা রাজ্যের প্রতিমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

। তিনি এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন , বি জে পি রাম মন্দির নিয়ে ধর্মের রাজনীতি করছে, বি জে পি মহিলাদের সন্মান করতে জানেন না নাহলে রাম মন্দির হলো সিতা কোথায় গেলো।

অযোধ্যার রাম মন্দিরে সীতার কেন অবস্থান নেই ? মেয়েদের বুঝি ভালো লাগে না ? পুরুলিয়ার কাশীপুরে সভামঞ্চে প্রশ্ন তুললেন তিনি। এই দিনের এই সঙ্ঘবদ্ধ শপথ কর্মসূচিতে রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে বেশ কিছুজন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এদিনের এই সঙ্ঘবদ্ধ শপথ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি স্মিতা বক্সী সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া,পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্ল সহ অন্যান্যরা।

নবীনতর পূর্বতন