রঘুনাথপুরের কারখানায় গেট আটকে বিক্ষোভ, পুলিসকে লক্ষ্য করে ইট-পাথর, গুরুতর আহত রঘুনাথপুরের আই সি



রঘুনাথপুর , বি.বার্তা : কাজের দাবিতে রঘুনাথপুর শ্যাম স্টিল কারখানায় বিক্ষোভ জমিহারা দের। ঘটনা ২৪ঘন্টা পর অবশেষে কারখানা ঘেরাও মুক্ত করলো পুলিশ। ঘটনায় পুলিশ ও আন্দোলন কারী মধ্য  বিশৃঙ্খলা   কে কেন্দ্র করে  বিক্ষোভকারীদের ছোড়া

ইট পাথর ও লাঠির আঘাতে রঘুনাথপুর থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিস কর্মী আহত হন।  আই সি অর্ঘ্য মণ্ডল বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ।

গত কাল সোমবার সকাল থেকে রঘুনাথপুর লছমনপুরে অবস্থিত নির্মীয়মান  শ্যাম স্টিল কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় জমি দাতারা। গত কাল কারখানার মূল গেট আটকে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারী দের দাবি ছিলো কর্মী নিয়োগ জন্য কারখানার ম্যানেজমেন্ট তাদের সঙ্গে বৈঠকে বসুক। কিন্তু ম্যানেজমেন্ট কোনো সাড়া না দেওয়ায় সেই আন্দোলন আবার সকাল থেকে শুরু হয়। আন্দোলনের খবর পেয়েই রঘুনাথপুর থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিস কর্মী ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের মূল গেট থেকে সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা তখন চলে যায়। অভিযোগ, কিছু সময় পরই লছমনপুর গ্রামের শতাধিক পুরুষ ও মহিলা লাঠি-ইট-পাথর নিয়ে কারখানার মূলগেটের সামনে আসে। পুলিসকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে। পাথরের আঘাতে আইসি মাটিতে পড়ে যান। তিনি মাটিতে পড়ে যেতেই কয়েকজন পুরুষ ও মহিলা তাঁকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে বলে অভিযোগ। এরপর অন্যান্য পুলিস কর্মীরা তড়িঘড়ি আইসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এই খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিস সুপার অম্লান কুসুম ঘোষ বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান।লছমনপুর গ্রামে অভিযান চালানো হয়। গ্রামের দশটি বাড়ি থেকে প্রায় ১৩ জন পুরুষ ও মহিলাকে আটক করা হয়।





নবীনতর পূর্বতন