![]() |
| চিত্র:নেতুড়িয়া |
![]() |
চিত্র:কাশিপুর |
ধর্ম যার যার, উৎসব সবার। এবার এমনই মুলমত্রকে হাতিয়ার করে সম্প্রীতির বার্তা নিয়ে সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকেও সংহতি যাত্রায় পথে নামলো তৃণমূল কংগ্রেস। কাশীপুরের সেবাব্রতী সংঘের মাঠ থেকে সংহতি যাত্রাটি সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হয়। যা কাশীপুর বাজার এলাকা পরিক্রমা করা হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এদিনের এই সংহতি যাত্রায় সামিল হন কাশীপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তের সর্বধর্মের মানুষজন। যেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ সহ কাশীপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা ও কর্মীরা।
পাশাপাশি এইদিন সাতুড়ি ব্লক তৃণমূল সভাপতি রামপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে সংহতি যাত্রায় পথে নামেন তৃণমূল নেতা কর্মীরা।
![]() |
| চিত্র : সতুড়ি |


