পঞ্চাশ বছরে পা সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র,উপস্থিত বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস




বি.বার্তা ,রঘুনাথপুর: দেশের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়ার সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতবর্ষের ২০৫ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে প্রথম ৫ টি রয়েছে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জী বাংলায় ক্ষমতায় আসার পর বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি তুলে দিয়েছে । সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস । তিনি বলেন, পশ্চিমবঙ্গের এমন কোনো প্রান্ত নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে বিদ্যুৎ নেই । ১০০ শতাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে পেরেছি। হাঁসির আলো প্রকল্পে কয়েক লক্ষ মানুষকে বিনে পয়সায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে । সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে ১ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে । আগামীদিনে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। রাজ্যে আরও চারটি বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। এদিনের সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ জেলা প্রশাসন এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকরা । 



নবীনতর পূর্বতন