ঝাড়ুখামার মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের যার জেরে পথ অবরোধ একঘন্টা



বি বার্তা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত ঝাড়ুখামার মোড়ের কাছে শনিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনায় মৃত্যুকে ঘিরে ঝাড়ুখামার মোড় সংলগ্ন পুরুলিয়া বড়াকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।ঘটনা প্রসঙ্গে জানা যায়, ঝাড়ুখামার মোড়ের কাছে শনিবার ভোর প্রায় ৫ টা নাগাদ একটি সাইকেল আরোহীকে স্বজরে ধাক্কা মারে একটি অজ্ঞাত গাড়ি । ঘটনায়স্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর বলে জানা যায়। আর তারপরেই ঘটনায় মৃত্যুকে ঘিরে পুরুলিয়া বড়াকর গামী রাজ্য সড়ক অবরোধ করে প্রায় ১ ঘণ্টা পথ অবরোধ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় রঘুনাথপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেন। পথ অবরোধ তুলে দেন রঘুনাথপুর থানার পুলিশ। ঘাতক গাড়িটি এখনো পলাতক। রঘুনাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম দুগাই মণ্ডল(৫৮) বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত আগইবাড়ি গ্রামে। দুগাই এর বাড়িতে রয়েছে এক ছেলে এক মেয়ে,ও শারীরিক ভাবে অক্ষম স্ত্রী।

নবীনতর পূর্বতন