পুরুলিয়া রূপসী বাংলা উৎসব! শুরু ১৯ তারিখ

 


রাত পোহালেই পুরুলিয়া রূপসী বাংলা উৎসব! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি! 

অন্যান্য জেলার মতো এবার পুরুলিয়ায় হতে চলেছে পুরুলিয়া উৎসব কমিটির উদ্যোগে

পুরুলিয়া রূপসী বাংলা উৎসব! যা অনুষ্ঠিত হবে পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে! 

এদিন পুরুলিয়া উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন   আমাদের পুরুলিয়া রূপসী বাংলা উৎসব এটা আগামী কাল থেকে শুরু হতে চলেছে এবং পাঁচ দিন ব্যাপী ধরে চলবে।

বিশেষ করে আমাদের সারা জেলার ঐতিহ্য, সারা জেলার সংস্কৃতি এবং আমাদের জেলার বিভিন্ন বিষয় যে গুলো আমরা তুলে ধরতে চাই বিভিন্ন বিষয়ে যেখানে আমাদের জেলা এগিয়ে আছে! প্রত্যেক টা বিষয় এই মেলার মধ্যে তুলে ধরা হচ্ছে এবং মেলাতে থাকছে  

বিভিন্ন জেলার হস্তশিল্প মেলা! পুস্প মেলা! বই মেলা! খাবারের দোকান! বিভিন্ন বিষয়ে আলোচনা সভা পর্যটন বিষয়ক যোগাযোগ! কর্মশালা! প্রত্যহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমাদের সাধারণত অন্যান্য মেলা হয়ে থাকে আমরা দেখেছি সরকারি ভাবে বিভিন্ন মেলা হয়ে থাকে। 

আমাদের জেলাতে আমরা একটা মেলা করতে চলেছি যেটা যেটা জেলার ঐতিহ্য কে তুলে ধরা হবে। 

আমাদের শিক্ষা ক্ষেত্রে কীড়া ক্ষেত্রে যারা আজকে সোনা অর্জন করেছে তাদের কে সেখান থেকে পুরস্কৃত করা এরকম যারা আমাদের এই জেলার বিশিষ্ট শিল্পীরা আছেন তাদের সেখান থেকে সম্বর্ধনা দেওয়া হবে। 

মেলা এবছর প্রথম হচ্ছে মেলাতে যাতে কোন ধরনের সমস্যা না হয় যাতে সকলেই নিরাপদ উপভোগ করতে পারে সেই জন্য আমাদের প্রত্যেক টা বিষয়ে যেন সঠিক ভাবে হয় সেটা খতিয়ে দেখা হচ্ছে।

নবীনতর পূর্বতন