মৌতড় মন্ডপডাঙ্গা গ্রামের মাতৃহারা শিশুকে আর্থিক সহায়তা


নিজস্ব সংবাদদাতা রঘুনাথপুর
: পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ ও বন্ধু পরিবারের মানবিক মুখ।মাতৃ হারা এক শিশুকে ১৮হাজার টাকা আর্থিক সহায়তা করা হল।সোমবার রাত্রি নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতড় মন্ডপডাঙ্গা গ্রামে গিয়ে ঐ শিশুর পরিবারের আত্মীয়দের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন রঘুনাথপুর থানার ASI বাদল চন্দ্র মাহাত ও বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ সহ অন্যান্যরা।

জানা যায়, কয়েকমাস আগে রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতড় মন্ডপডাঙ্গা গ্রামের বাসিন্দা বলরাম বাউরির স্ত্রী একটি সদ্যজাত শিশুপুত্রকে রেখে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেশ কিছুদিন ধরে শিশুটির পিঠে একটি টিউমার দেখা দিলে ASI বাদল চন্দ্র মাহাত। বিষয়টি বন্ধু পরিবারের কাছে সেই খবর পৌঁছাতেই যৌথ উদ্যোগে ঐ শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়।আর সেই মতোই এদিন ঐ মাতৃহারা শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য কর হয়।

নবীনতর পূর্বতন