প্রয়াত উস্তাদ রাশিদ খান




প্রয়াত হলেন  উস্তাদ রাশিদ খান।   মাত্র ৫৬ বছরেই থমকে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল কণ্ঠস্বর। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান , বয়স হয়েছিল ৫৬ বছর। ২২ শে  নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে রাশিদ খান প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে।
নবীনতর পূর্বতন