পুরুলিয়া জেলার আদ্রায় শুরু হল ডিআরএম কাপ




পুরুলিয়া: পুরুলিয়া জেলার আদ্রায় শুরু হল ষষ্ঠ তম ডিআরএম কাপ। সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার আদ্রার ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে যে ডিআরএম কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়। ষষ্ঠ তম ডিআরএম কাপের এদিনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা। যেখানে উপস্থিত ছিলেন এডিআরএম কেএন ঘোষ সহ রেলের অন্যান্য আধিকারিকেরা। জানা যায়, মোট ১৬ টি দল নিয়ে ২ সপ্তাহ ব্যাপী চলবে এই ডিআরএম কাপ। আগামী ২৯ শে জানুয়ারি যার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সেরসা আদ্রার জ্যানেরাল সেক্রেটারি জাভেদ খান ও ক্রিকেট সেক্রেটারি অশোক যাদব জানান, আদ্রার ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে শুরু হল ষষ্ঠ তম ডিআরএম কাপ। মোট ১৬ টি দল নিয়ে ২ সপ্তাহ ব্যাপী চলবে এই ডিআরএম কাপ। আগামী ২৯ শে জানুয়ারি যার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র সহ আরও বিভিন্ন প্রান্তের একাধিক দল অংশগ্রহণ করেছে এই ডিআরএম কাপে। রয়েছে ইন্টার ন্যাশনাল প্লেয়ারও।



নবীনতর পূর্বতন